,

বাইডেনের শপথ অনুষ্ঠান: করোনায় আক্রান্ত ২০০ নিরাপত্তারক্ষী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে গত বুধবার শপথ নেন জো বাইডেন। এ সময় যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা জারি ছিল। শপথের দিন ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্য ওয়াশিংটনে মোতায়েন ছিলেন। এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেনের ওই শপথে অংশ নেয়া ন্যাশনাল গার্ডের দেড়শ’ থেকে ২শ সদস্যের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বাইডেনের শপথ গ্রহণে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন নিরাপত্তা জারি ছিল। ক্যাপিটল ভবনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় এক নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত হয়। সে কারণেই বাইডেনের শপথে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে নিরাপত্তা বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ন্যাশনাল গার্ডে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা বাড়তে পারে। গত কয়েকদিনে রাজধানী ওয়াশিংটনে ২৫ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য