,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত দাদার ইচ্ছা পূরণে নাতি বিয়ে করতে গেলেন হেলিকপ্টারে চড়ে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফারুক হোসেন।উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক চাকরি করেন গার্মেন্টসে। মৃত দাদার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। শুক্রবার ফারুক তার বোন জামাই, তিন বড় বোন, ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান। হেলিকপ্টারে বরকে দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভিড় করেন। আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ। ১ লাখ ৪৫ হাজার টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য।
কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের বিয়ে করেন ফারুক। বিয়ের বরযাত্রী ২০০ জন গেছেন ট্রলারে করে। স্থানীয়রা জানায়, তার মরহুম দাদার ইচ্ছা পূরণ করতে ফারুকের পরিবার কষ্টের মাঝেও হেলিকপ্টার ভাড়া করেছেন। ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। বাবার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বর ফারুক জানান, আমার দাদার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করে এনেছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য