শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজই সিরিজ জিততে চায় টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : বোলারদের দাপটময় প্রথম ম্যাচটা নিজেদের করেছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ তে। এবার স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জয়।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার মিশনে শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। এমন হারে স্বাভাবিকভাবেই মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে প্রথম সারির ১২জন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুরের ম্যাচটায় ক্যারিবীয় দলে ছয়জনের অভিষেক হয়েছিল। কিন্তু নিজেদের মেলে ধরতে পারেনি তারা।

তবে প্রথম ওয়ানডেতে মিরপুরের উইকেট ছিল বোলিং বান্ধব। দাপট দেখিয়েছে স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজ আর কিছু রান করতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতো বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

টস হেরে প্রথমে ব্যাট করে ৩২.২ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন সাকিব। ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন।

কম পুঁজি নিয়েও বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বিশেষভাবে অভিষেক ম্যাচ খেলতে নামা লেগ-স্পিনার আকিল হোসেন। ১০ ওভার বল করে ২৬ রানে ৩ উইকেট নেন তিনি। ফলে ১২৩ রানের টার্গেট স্পর্শ করতে ৩৩.৫ ওভার পর্যন্ত ব্যাট করতে হয় বাংলাদেশকে।

এমন পিচে ব্যাট করা কঠিন ছিল বলে ম্যাচ শেষে জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তাই আকিলের বোলিংয়ের সামনে পরীক্ষা দিতে হয়েছে তাদের।

বাংলাদেশকে চাপে ফেলার সামর্থ্য এই ওয়েস্ট ইন্ডিজ দলে আছে বলে জানান ম্যাচসেরা সাকিবও।

তবে বুধবারের ম্যাচসহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ফর্ম টাইগারদের পক্ষে। ওয়ানডেতে সবশেষ ৬ দেখায় উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ।

এদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারানোর প্রত্যয় আগের দিনই শুনিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ, ‘এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। উইকেট কিছুটা কঠিন ছিল। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো ব্যাটিং পারফরম্যান্স করতে পারব।’

অর্থাৎ ঘুরে দাঁড়ানোর বার্তাই থাকছে ক্যারিবীয়দের পক্ষে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া