,

ব্যারিস্টার দম্পতিকে নিয়ে মাইক্রোবাস গিয়ে পড়লো পদ্মায়

news-image

নিউজ ডেস্ক : ফেরিতে উঠতে গিয়েএকটি মাইক্রোবাস পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে পরে গেছে। মাইক্রোবাসটি এখনও উদ্ধার না হলেও মাইক্রোবাসের আরোহী মনিরুল ইসলাম ও তার স্ত্রী অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। মাইক্রোবাসটির চালক আব্দুস সাত্তারও সুস্থ আছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফেরিতে উঠতে যাওয়া দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী ব্যারিস্টার মনিরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে জানান, তিনিসহ তার স্ত্রী (ব্যারিস্টার) দুজন ফরিদপুরে একটি মামলার হেয়ারিং করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর ফেরিঘাটে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পরে যায়। তবে ওই ব্যারিস্টর দম্পতি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা আরও জানান, পদ্মায় নিমজ্জিত মাইক্রোবাসটি তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে উঠানোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য