,

সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, মমতার হুংকার

news-image

অনলাইন ডেস্ক : বিজেপির রোষ থেকে অভিনেত্রী সায়নী ঘোষকে রক্ষা করতে ঢাল হয়ে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, কেন্দ্রের শাসক দল বাংলার শিল্পীদের চোখ রাঙাবে, তা বরদাশত করবেন না তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সায়নী এবং প্রবীণ বিজেপি নেতা তথা আসাম ও ত্রিপুরার সাবেক রাজ্যপালের টুইট যুদ্ধ এবং আইনি লড়াই নিয়ে বিভক্ত কলকাতার রাজনৈতিক ও শিল্পীমহল। এমন পরিস্থিতিতে নায়িকার বাক স্বাধীনতার পক্ষেই সরব হলেন মুখ্যমন্ত্রী।

সোমবার পুরুলিয়ায় নায়িকা-নেত্রী শতাব্দী রায়কে নিয়ে সভা করেন মমতা। সেখানেই বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘‘সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে। তাকে ধমকানো হচ্ছে। চমকানো হচ্ছে। আজ সকালেও শুনলাম তাকে ধমকাচ্ছে বিজেপি। এত বড় ক্ষমতা ওদের!’’

সমস্ত ধমকানো-চমকানো বিজেপি অন্য রাজ্যের জন্য তুলে রাখুক, বাংলায় এ সব চলবে না বলেও গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, ‘‘দিল্লিতে গিয়ে ধমকাও, উত্তরপ্রদেশে গিয়ে ধমকাও, বিহারে গিয়ে ধমকাও। বাংলায় ধমকানোর আশা আসে কোত্থেকে? এখানে ধমকালে বাংলার মানুষ লিউকোপ্লাস্টার দিয়ে মুখ বন্ধ করে দেবে। অত সহজ নয়। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে টালিগঞ্জের গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও।’’

নাম না করে তথাগতকেও একহাত নেন মমতা। তার কথায়, ‘‘বয়স হয়ে গেছে। তবুও ভীমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে প্রতিদিন হুমকি দিচ্ছে। কেন? তার কি স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই?’’

ধর্মীয় স্লোগান নিয়ে সম্প্রতি টুইটারে তথাগতর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সায়নী। তাতে নায়িকার টুইটার হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ৫ বছর পুরোনো একটি গ্রাফিক তুলে আনেন তথাগত, যাতে শিবলিঙ্গে কনডম পরাতে দেখা যায় এক নারীকে। গ্রাফিকে বর্ণিত ওই মহিলাকে এইডস সচেতনতার বিজ্ঞাপনের মাসকট ‘বুলাদি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাতে লেখা ছিল, ‘বুলাদির শিবরাত্রি’। গ্রাফিকের ক্যাপশনে লেখা ছিল, “ঈশ্বর এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না।”

৫ বছর আগের ওই পোস্ট ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে বলে দাবি তুলে তথাগত রবীন্দ্র সরোবর থানায় সায়নীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। তার ভাষ্যে, সায়নীর ওই পোস্ট হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করেছে। সায়নী যদিও দাবি করেন, তার টুইটার হ্যান্ডল হ্যাক করে অন্য কেউ ওই গ্রাফিকটি পোস্ট করেন। পরে সেটি সরিয়েও নেন তিনি। তবে তথাগত পিছু হটেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য