,

চাইলে সাকিব তিনে ফিরতে পারবেন

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। অবশ্য ফেরার ম্যাচে নিজের প্রিয় ব্যাটিং পজিশন হারাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার। তাঁর জায়গায় তিন নম্বরে খেলবেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

অবশ্য সাকিব চাইলে তিন নম্বরে ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

ক্যাম্প শুরুর আগেই ব্যাটিং পজিশন পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল সাকিবকে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভাবনায় তিন নম্বরে নেই সাকিব।

এ ব্যাপারে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি, তার (সাকিব) প্রতি বার্তাটা খুব স্পষ্ট ছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কথা বলেছি। এতে (পজিশন নিয়ে) তার কোনো সমস্যা নেই, সে বুঝেছে। আর এটা তাকে বিশ্রামের সুযোগ দেবে। সে লম্বা সময় পর আসছে। আমরা সবাই জানি সে কতটা ভালো করেছে তিন নম্বরে। ওর রেকর্ড ওর হয়ে কথা বলবে। আমরা এটা নিয়ে অবগত আছি।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘আমি ওর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, চার নম্বরে ব্যাট করতে সে খুশি। আমি তাকে এটাও বলেছি, সে যদি কখনো তিন নম্বরে ফিরতে চায়, তাহলে যেন আমার সঙ্গে কথা বলে।’

এর আগে বাংলাদেশ দলের সাবেক কোচ স্টিভ রোডসও সাকিবকে তিনে খেলাতে চাননি। টিম ম্যানেজমেন্টকে রাজি করিয়ে বিশ্বকাপে তিনে খেলেছেন তিনি। তিন নম্বরে বিস্ময়কর সাফল্যও পেয়েছেন তিনি। এই পজিশনে বিশ্বকাপ স্মরণীয় পারফরম্যান্স করেছেন দেশসেরা ক্রিকেটার। বিশ্বমঞ্চে আট ম্যাচে ৮৬.৫৭ গড় এবং ৯৬.০৩ স্ট্রাইক ৬০৬ রান করেছেন সাকিব। এবার ঘরের মাঠে প্রিয় পজিশন হারালেন দেশসেরা ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর