,

সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁও-ইসলামাবাদ সীমানা বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম গং ও আজিজুল হক গং এর মধ্যে বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সর্বশেষ মঙ্গলবার বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মৃত জাফর আলমের পুত্র আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হক বাবুর্চীর স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও তার স্কুল পড়ূয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস (১৫-কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মা-মেয়ের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খুনি আবুল কালাম ঘটনার পর পর গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে ইসলামাবাদ ইউপি মেম্বার সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জোড়া খুনের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর