,

দাম বুঝে জিনিসপত্র চুরি করে বানর

news-image

অনলাইন ডেস্ক : বানরদের পর্যটকদের জিনিসপত্র নিয়ে চম্পট দেওয়ার দৃশ্য অনেকেই দেখে বা শুনে থাকবেন। খাবারের বিনিময়ে সেগুলো ফিরিয়ে দেওয়ার কথাও কারও অজানা নয়। কিন্তু তারা যে পর্যটকদের সঙ্গে থাকা দামি জিনিসটিই বুদ্ধি খাটিয়ে চুরি করে, এটা নতুন করে জানা গেল। কানাডার ইউনিভার্সিটি অব লেথব্রিজের গবেষকদের করা গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি প্রকাশিত ফিলোসফিক্যাল ট্রানজেকশনস অব দ্য রয়্যাল সোসাইটি সাময়িকী সম্প্রতি গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে। কানাডার ওই গবেষক দল ইন্দোনেশিয়ার বালিতে উলুওয়াটু মন্দিরে ২৭৩ দিন ধরে বানরের ওপর গবেষণা চালায়। গবেষকরা বানর ও পর্যটকদের মধ্যে দুই হাজারটি বিনিময় পর্যবেক্ষণ করেন।

পর্যটকদের জিনিস ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তিনটি খাবারের ওপর পর্যবেক্ষণ করেন গবেষকরা। তারা দেখেন বানরদের দেওয়া ডিম, ফল ও বিস্কুটের মধ্যে একেক সময় বানর একেকটি নেয়। মানে দামি জিনিসটির বিনিময়ে তারা দামি খাবারটিই নেয়।

এসব বিনিময়ের ঘটনা ধারণ করা ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, চুরি করা জিনিসটি কতটা মূল্যবান, এটা বানরেরা বুঝতে পারে। অনেক সময় পর্যটকদের কাছ থেকে চুরি করা মুঠোফোন, টাকার ব্যাগ ও ক্যামেরার মতো জিনিস তারা আরও ভালো বা দামি খাবার পেতে আটকে রাখে। অভিজ্ঞতা ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বানররা এ জ্ঞান অর্জন করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য