,

পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক করেছে কর্তৃপক্ষ।

তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, রাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানান জিল্লুর রহমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য