,

করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন সাবেক এই তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।

জাসদের যুগ্ম সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ুম এই তথ্য নিশ্চিত করে সমকালকে বলেন, হাসানুল হক ইনুর গানম্যানের করোনা পজিটিভ হলে গত ১২ জানুয়ারি জাতীয় সংসদের কোভিড বুথে করোনার পরীক্ষা করান তিনি। ওইদিন দুপুরে পরীক্ষার ফলাফল পজিটিভ হলে চিকিৎসকদের পরামর্শে নিশ্চিত হবার জন্য একই দিন একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয়বার পরীক্ষা করান তিনি। ওই পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার পরীক্ষা করার পরামর্শ দেন। এই পরামর্শ অনুযায়ী তিনদিন বাসায় অবস্থানের পর গত শুক্রবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন হাসানুল হক ইনু। পরদিন শনিবার তার তৃতীয়বারের পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে।

হাসানুল হক ইনু বর্তমানে ওই হাসপাতালের ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক ডা. আলী হোসেন ও অধ্যাপক ডা. খায়ের মর্তুজা তার চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকরা তাকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা দিচ্ছেন। হাসানুল হক ইনু তার আশু সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের