,

নাচতে গিয়ে শাড়ি খুলে যাচ্ছিল মাহির (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৪তম আসর। জমকালো এই আয়োজনে পারফর্ম করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। কিন্তু নাচতে গিয়ে বিপাকে পড়েন মাহি, বারবার খুলে যাচ্ছিল তার শাড়ির আঁচল।

সেই অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’

মাহি বলেন, ‘আমি শাড়ি ঠিক করবো না নাচবো। আমার মন খুব খুব খুব বেশি খারাপ। আমি জানি না কারা কারা আমার অনুষ্ঠান দেখেছেন। বিশ্বাস করুন, আমি একটু আগে রিহার্সেল করে গেলাম, সব ঠিকঠাক। স্টেজে উঠলাম, আমার শাড়ি খুলে গেল। আমার স্টেপ সব মাথা থেকে আউট হয়ে গেল। আমার শাড়ি খুলে যাচ্ছিল, এটা ভাবা যায়। আমার খুব বেশি মন খারাপ। ঠিক আছে অন্য কোন অনুষ্ঠান হলে মন খারাপ এত লাগতো না।’

তিনি আরও বলেন, ‘শাড়ি এমন করে রেখে আসলে নাচা যাচ্ছিল না। আমি ভাবছিলাম, পুরোটাই আবার খুলে যায় কি-না! এতে বেশি মন খারাপ লাগতো না যদি আমার মতো সবাই ভুল করতো বা সবারই এমন কোন একটা কিছু হতো। আমি শাড়ি নিয়ে স্টেজের উপর টানাটানি করছি। আর সাইমন বলছে, “মাহি কি করছো, কি করছো।” আমি ওকে বুঝাতে পারছিলাম না, শাড়ি নিয়ে টানাটানি করছি। পারফরম্যান্স করে মন খারাপ করে বসে আছি। ফেরদৌস ভাই বলছে, “কি হয়েছে মাহি।” আমি বললাম, শাড়ি খুলে গেছে। এরপর তিনি বললেন, “কোন সমস্যা না, মানুষ বুঝবে যে হিরো আসছে এজন্য একটু আঁচলটা খুলে যাচ্ছে।” চিন্তা করেন।’

উল্লেখ্য, মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নবাব এলএল.বি’। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

https://www.facebook.com/mahiyamahiofficialBD/videos/1033902010426456

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য