,

১৮ জানুয়ারি থেকে সব ভ্রমণ করিডোর বন্ধ করছে যুক্তরাজ্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার নতুন ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেতে সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সব ভ্রমণ করিডোর (ভ্রমণ বাবল) বন্ধ করে দেবে যুক্তরাজ্য। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানান। তিনি বলেন, এটি কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বিবিসির খবরে বলা হয়েছে, অন্য দেশ থেকে যুক্তরাজ্যে যেতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। সেইসঙ্গে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে ব্রাজিলে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার থেকে দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সরকারি সর্বশেষ হিসাবে শুক্রবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয় ৫৫ হাজার ৭৬১ জন।

উল্লেখ্য, ট্র্যাভেল করিডোর (ট্রাভেল বাবল) হলো মূলত দুই বা ততোধিক দেশের মধ্যে একটি স্বতন্ত্র অংশীদারিত্ব, যা তাদের নিজ সীমানার মধ্যে করোনা মহামারি মোকাবিলায় সফল বলে ধরে নেওয়া হয়। এই দেশগুলো তখন সীমান্ত উন্মুক্ত করে দেয়। সেইসঙ্গে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে যেতে হয় না। এখন যুক্তরাজ্য এ ধরনের ভ্রমণ করিডোর বন্ধ করে দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য