,

দ্বিতীয় ধাপের পৌর ভোটও সুষ্ঠু হবে: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে। এটি সরকারের দায়িত্ব।

ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

শনিবার ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটার টার্নআউট (ভোটার উপস্থিতি) ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

আওয়ামী লীগের উপকমিটি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি গঠন করেছে, অনুমোদন দিয়েছে। এসব কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে।

ওবায়দুল কাদের বলেন, কমিটির বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা ধানমণ্ডি ৩/এতে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে।

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার ভীতকে আরও মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার সুযোগ সবচেয়ে বেশি।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের