,

ডোনাল্ড ট্রাম্পকে সরাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ওই পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তারা ট্রাম্পকে ক্ষমতাচ্যূত সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবের ওপর স্থানীয় সময় বুধবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

আজ বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত সপ্তাহে ট্রাম্পের উসকানিতে তার হাজার হাজার ভক্ত সংসদ ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়ে তাণ্ডব চালান- এ অভিযোগে তাকে সরিয়ে দিতে চাইছে ডেমোক্রেটরা। ওই তাণ্ডব ও সহিংসতার কারণে প্রাণ হারিয়েছিলেন ৫ জন।

এর আগে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসিকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছিলেন, তিনি ট্রাম্পকে সরাতে আইন সংশোধনের পক্ষে নন।

ওই চিঠির পরও মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে সরিয়ে দিতে প্রস্তাব পাশ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য