,

বাংলাদেশের বাতাস দূষিত, তাই ফ্রান্সে থাকার অনুমতি পেলেন অভিবাসী বাঙালি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের বাতাস ‘বিপজ্জনক মাত্রায়’ দূষিত, তাই দেশে ফিরলে অকাল মৃত্যু হতে পারে এমন যুক্তি দিয়ে ফ্রান্সে থাকার অনুমতি পেলেন এক বাঙালি অভিবাসী।

ফ্রান্সের বোর্দোর একটি আপিল আদালত এ সংক্রান্ত শুনানি শেষে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিককে সেখানে থাকার অনুমতি দিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম   দ্য টেলিগ্রাফের  এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই ব্যক্তির আইনজীবী লুডোভিচ রিভিয়ার আদালতকে জানান, তার মক্কেলের অ্যাজমা রোগ আছে। তিনি বাংলাদেশে গেলে অকাল মৃত্যুর শঙ্কায় পড়তে পারেন।

আইনজীবী বলেছেন, ‘আমার জানা মতে ফ্রান্সের কোনো আদালত এই প্রথম এমন রায় দিলেন।’

‘সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশের বিপজ্জনক দূষণের কারণে আমার ক্লায়েন্টের জীবন হুমকিতে পড়বে।’

বাংলাদেশের দূষিত বাতাস নিয়ে আলোচনা বেশ পুরোনো। গত বছর বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৭৯তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের থেকেও প্রায় ৬ গুণ খারাপ দেশের কিছু অঞ্চলের বাতাস।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিবাসী যে ওষুধ গ্রহণ করেন তা বাংলাদেশে পাওয়া যায় না। তাছাড়া হাসপাতালে তার যে ধরনের ভেন্টিলেশন যন্ত্রপাতি দরকার পড়ে, ঘুমানোর জন্য বাংলাদেশের হাসপাতালে তা কেবলমাত্র রাতে দেওয়া সম্ভব।

টেলিগ্রাফ জানিয়েছে, ওই অভিবাসীর বাবা ৫৪ বছর বয়সে অ্যাজমা অ্যাটাকে মারা যান।

ভুক্তভোগী অভিবাসী ২০১১ সালে ফ্রান্সে যান। সেখানে ওয়েটারের কাজ করেন। ২০১৫ সালে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর