,

প্রবাসীদের সেবার মান বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে

news-image

অনলাইন ডেস্ক : প্রবাসী কর্মীদের জন্য সেবার মান বাড়াতে ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালুসহ সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম সভায় তিনি এ আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরত কর্মীরা যেন সহজেই সরকারি সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে ওয়ানস্টপ সেবা কার্যক্রম চালু করতে হবে।

সভায় বক্তারা নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে বিমান সেবা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট ইস্যু নিয়ে আলোচনা করেন।

সভাশেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে মন্ত্রণালয়ের প্রকাশিত স্মরণিকার কপি কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন।

কমিটির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, মৃণাল কান্তি দাস এমপি, পংকজ নাথ এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, এনআরবি-সি আই পি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান প্রমুখ।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য