,

শিকাগোতে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নারী-শিশুসহ আরও চারজন।

শিকাগো পুলিশের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (৩০)। অন্য দুইজনের মধ্যে একজন ২০ বছর বয়সী যুবক এবং অপরজন একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬)। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্থানীয় সময় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। তবে পুলিশ হতাহতদের নাম-পরিচয় জানায়নি।

শিকাগোর পুলিশ সুপার ডেভিড ব্রাউন জানান, শনিবার দুপুরে শহরের দক্ষিণ দিকে হাইডি পার্ক সংলগ্ন এলাকায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে জেসন নাইটেঙ্গল। এরপর সে পাশের একটি বহুতল ভবনে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই একজন নিরাপত্তাকর্মী এবং বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

সেখানে থেকে বের হয়ে পাশের একটি দোকানে গিয়ে ২০ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করে জেসন। একই সঙ্গে ৮১ বছর বয়সী এক বৃদ্ধার মাথায় গুলি করে সে। ওই দোকান থেকে বের হওয়ার সময় রাস্তায় ১৫ বছর বয়সী কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই কিশোরী তার মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল। তার অবস্থাও আশঙ্কাজনক।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় নাইটেঙ্গল। পরে সে শহরের উত্তর ইভাস্টন এলাকায় চলে যায়। সেখানে গিয়ে একটি রেস্তোরাঁয় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে একজন নারী গুলিবিদ্ধ হন। পরে শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের মুখোমুখি হয় জেসন। সেখানে গুলিবিনিময়ের সময় বন্দুকধারী জেসন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য