,

বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা ইভাঙ্কা ট্রাম্পের, অতঃপর…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাবা যেখানে ডোনাল্ড ট্রাম্প, সেখানে মেয়ে কেন কম যাবেন। ওয়াশিংটন ডিসিতে সহিংস বিক্ষোভকারী তাণ্ডব সৃষ্টি করা ট্রাম্প সমর্থকদের আমেরিকান দেশপ্রেমিক বলে টুইটারে লিখলেন তিনি। পরে অবস্থা বেগতিক বুঝে সেই টুইট অবশ্য মুছে দেন ইভাঙ্কা ট্রাম্প।

জো বাইডেনের জয়ে সিলমোহর দিতে যখন মার্কিন কংগ্রেস ব্যস্ত, সে সময়েই শত শত ট্রাম্প সমর্থক ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। মোট কথা শান্তিপূর্ণ প্রতিবাদ একে বলা যায় না।

যদিও ইভাঙ্কা টুইটে লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমিকরা নিরাপত্তা বেষ্টনী ভাঙা এবং পুলিশ প্রশাসনকে অশ্রদ্ধা গ্রহণযোগ্য নয়। সহিংসতা এখনই বন্ধ হওয়া দরকার। দয়া করে শান্তি বজায় রাখুন।’ টুইটটি নিয়ে প্রতিবাদ, কটাক্ষ শুরু হতেই তা মুছে দেন ট্রাম্প-কন্যা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক সাংবাদিক সেই স্ক্রিনশট তুলে ইভাঙ্কাকে প্রশ্ন করেন, ‘পরিষ্কার করে জানতে চাইছি, এই লোকগুলোকে আপনি দেশপ্রেমিক বলছেন?’ এর উত্তরে ইভাঙ্কা বলেন, ‘না, শান্তিপূর্ণ প্রতিবাদকেই দেশপ্রেম বলছি। সহিংসতা গ্রহণযোগ্য নয়।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য