,

বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ সুপ্রিম কোর্টের

news-image

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করতে নিম্ন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন। কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বুধবার এ নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করলে বৃহস্পতিবার সার্কুলারটি সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে তোলা হয়।

সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে, কোন কোন জেলায় জেলা জজ/মহানগর দায়রা জজ/চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এজলাস সময়ে তাদের খাস কামরায় অধীনস্থ বিচারকগণসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে উঠেন। এছাড়া কোন কোন বিচারক/ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের পূর্বেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘন্টা পুর্ণ সদ্ব্যবহার হচ্ছে না।

এ অবস্থায় দেশের অধস্তন আদালতের জেলা জজ/মহানগর দায়রা জজ/চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণকে নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীনস্থ বিচারক/ম্যাজিস্ট্রেটগণের সাথে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো।

প্রশাসনিক বা বিচারিক কোনো বিষয়ে অধিনস্ত বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার দরকার হলে নির্ধারিত কর্মঘণ্টার পর করতে বলা হয়েছে সার্কুলারে।

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিচারিক কর্মঘণ্টা নির্ধারিত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য