,

বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ১২ নভেম্বর রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনায় হওয়া পৃথক মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন আবেদন শুনানি নিয়ে আজ বুধবার (৬ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আগাম জামিন মঞ্জুর করেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত ১২ নভেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওইদিন নয়াপল্টন ও প্রেসক্লাব এলাকায় বিএনপির মিছিলের পরই এসব ঘটনা ঘটে বলে দাবি ছিল পুলিশের।

গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের দেওয়া তথ্যমতে, বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিনই আগাম জামিন পেয়েছিলেন শতাধিক নেতাকর্মী।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য