,

আড়াল ভাঙলেন চিত্রনায়িকা বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : সবশেষে ‘বীর’ ও ‘ক্যাসিনো’ চলচ্চিত্রের কাজ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাও গত বছর ফেব্রুয়ারির কথা। এরপর আড়াল হন তিনি। এর মধ্যেই শোবিজ পাড়ায় তাকে নিয়ে গুঞ্জন উঠে বুবলী বিয়ে করেছেন। শুধু তাই নয়, গুঞ্জন উঠে সন্তান জন্মদানের জন্যই তিনি আড়াল হয়েছেন। এ নিয়ে শোবিজে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও।

অবশেষে চলতি বছর ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি প্রকাশ করেন তার নতুন ছবি। সঙ্গে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছাও।

জানা গেছে, আড়ালে থাকা বুবলী খুব শিগগিরই ব্যস্ত হচ্ছেন কাজে। নতুন লুকে আবারও পর্দায় সরব হচ্ছেন তিনি। ইতিমধ্যেই বুবলী মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। বলেছেন, আড়ালে থাকা সময়গুলোর কথা।

বুবলীর জানান, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ কাজ শেষ করে গত বছর ফেব্রুয়ারির শেষ দিকে তিনি আমেরিকার নিউইয়র্ক যান। সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পন্ন করেছেন। তিন মাসের কোর্স থাকলেও মহামারির কারণে তা শেষ হতে সময় লেগেছে। এরপর লকডাউনের কারণে সেখানেই আটকা পড়েন তিনি। অবশেষে দেশে ফিরেছেন গত বছর নভেম্বরের শেষ দিকে।’

এদিকে, বুবলীকে নিয়ে যেসব গুঞ্জন উঠেছে? সেসব প্রসঙ্গে তিনি বলেন, ‘সবারই ব্যক্তিগত জীবন রয়েছে। করোনার সময় সবাই নিজের মতো করে ছিল। আমারও একটু গ্যাপের দরকার ছিল। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি সম্মান করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সব কিছু জানতে পারবেন। সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি, সঠিক সময়ে সব জানাব। আর দর্শকদের বলব, আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান দেবেন না।’

সবশেষে বুবলী জানান, নতুন বেশ কিছু কাজের বিষয়ে কথাবার্তা চলছে। আর খুব শিগগিরই তিনি ফিরছেন শুটিংয়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য