,

এক গানে ১ কোটি পারিশ্রমিক প্রিয়ার!

news-image

অনলাইন ডেস্ক : চোখের ইশারা দিয়ে ভাইরাল হওয়া প্রিয়া প্রকাশকে অনেকদিন ধরেই দেখা যায়নি কোনো খবরে। হঠাৎ করেই এই অভিনেত্রী আবারও আলোচনায় চলে এলেন। এবার তেলেগু ভাষার একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। এর সংগীত পরিচালনা করবেন দক্ষিণের শ্রী চরণ পাকালা। এটি একটি একক গান। কোনো চলচ্চিত্রের জন্য এটি তৈরি করা হচ্ছে না। আর একটি গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গুঞ্জন শোনা যাচ্ছে, এই গানের জন্য প্রিয়া পারিশ্রমিক চেয়েছেন ১ কোটি রুপি। তবে এ বিষয়ে এখনো সংবাদমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াসহ দক্ষিণী শোবিজ অঙ্গনে এটি এখন অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কাজের দিক থেকে, প্রিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘চেক’ চলচ্চিত্রের কাজ। এর মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তিনি। এতে নিতিনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রিয়া। এটি পরিচালনা করছেন চন্দ্র শেখর।

চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগে প্রিয়া ৩টি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তিনি যুক্ত। ভারতের কেরালার ত্রিশূরের পুনকুন্নামে জন্ম প্রিয়ার। আর মাত্র ১৮ বয়সে তারকা খ্যাতি লাভ করেন তিনি। তার শখের তালিকার রয়েছে—নাচ, গান এবং ভ্রমণ।

উল্লেখ্য, ২০১৮ সালে চোখের ইশারা এবং হাসির জাদুতে কুপোকাত করেছিলেন নেটিজেনদের। তার অভিষেক চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’। মালায়ালাম ভাষার এ চলচ্চিত্রের একটি গানের ক্লিপ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—সবখানেই ভাইরাল হয়। রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। কিন্তু চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য