,

মা’কে নিয়ে রোববার দেশে আসছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : মা শিরিন রেজাকে সঙ্গে নিয়ে আগামীকাল (রোববার) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। কাতার এয়ারওয়েজ যোগে এদিন সকাল ১০টায় তাদের ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার ফেরার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান। তিনি জানিয়েছেন, বোববার সকাল ১০টায় তার মা’কে নিয়ে কাতার এয়ারলাইনসে ঢাকায় আসবেন।

গত বছরের এপ্রিলে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্মের পর প্রিয় নাতনিকে দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসানের মা শিরিন রেজা।

এরপর আর ফেরা হয়নি। তবে সাকিব দেশে ফিরেছিলেন। গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে ৬ নভেম্বর দেশে ফিরেছিলেন এই অলরাউন্ডার।

টুর্নামেন্টের শেষের দিকে এসে শ্বশুরের অসুস্থতার কথা জানতে পারলে ১৫ ডিসেম্বর সকালে তিনি আমেরিকার বিমান ধরেন। অবশ্য বিমানে উঠার পরই শ্বশুরের মৃত্যুর সংবাদ পান সাকিব। এর ১৭ দিন পরে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে আবারো দেশে ফিরছেন এই টাইগার।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক