,

সৌরভ গাঙ্গুলির হার্টে ৩টি ব্লক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে।

কলকাতার বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে লিখেছে, একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর আপাতত স্থিতিশীল সৌরভ। জ্ঞান রয়েছে তার। হাসপাতালের বেডে উঠে বসেছেন। কথাও বলছেন।

চিকিৎসকেরা জানাচ্ছেন, তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে এখনো দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে বিসিসিআই সভাপতির। সেই বিষয়টি কীভাবে ঠিক হবে, তা নিয়ে আলোচনায় চিকিৎসকেরা।

এখনো যে দুটি ব্লকেজ রয়েছে সৌরভের, সেটি অ্যাঞ্জিওপ্লাস্টিই করা হবে নাকি অন্য ভাবে ওষুধ দিয়ে ঠিক করা হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। পাঁচ সদস্যের মেডিকেল দলের তত্ত্বাবধানে রয়েছেন সৌরভ। তাদেরই একজন জানান, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সৌরভ। ফলে দ্রুত চিকিৎসা করা গিয়েছে।

বাকি দুটি ব্লকেজের জন্য বাইপাস সার্জারি করার প্রয়োজন নেই বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো সোমবার নাগাদ জানা যাবে। তবে চিকিৎসক এও স্পষ্ট করে দেন, রোগীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তাকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতেই হয়।

তাই এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না তিনি। অন্তত তিন-চার দিন লাগবে তার সুস্থ হতে।

শনিবার সকালে বাড়িতে জিম করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ। সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক