,

স্বজনদের মাধ্যমে পাচার ৩ কিশোরীকে দেশে ফেরত

news-image

অনলাইন ডেস্ক : ভালো কাজের প্রলাভন দিয়ে প্রতিবেশী ও স্বজনদের মাধ্যমে ভারতে পাচারের শিকার তিন কিশোরী উদ্ধারের দুই বছর পর দেশে ফিরেছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোরীদের পরিবারের কাছে পৌঁছে দিতে বেনাপোল থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে। সন্তানদের ফেরত পাওয়ায় বুকে জড়িয়ে নেন বাবা-মা। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

ফেরত আসা কিশোরীরা হলেন-যশোরের শার্শার মুসলিমা খাতুন (১৭), ভোলার শিল্পী আক্তার পাখি ( ১৮) ও বাগেরহাটের রাবেয়া খাতুন (১৬)।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার প্রোগ্রামার অফিসার এ বি এম মুহিত জানান, কিশোরীদের কাউকে নায়িকা বানানো, কাউকে ভালো কাজ, আবার কাউকে বেড়ানোর কথা বলে তাদের স্বজনরা ভারতে নিয়ে যায়। পরে তাদেরকে বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে ব্যবহার করে।

ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। পরে দেশটির মুম্বাইয়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের তত্ত্বাবধানে রাখে। সংস্থাটি মুসলিমা খাতুনকে দুই বছর, রাবেয়া খাতুনকে দুই মাস ও শিল্পী আক্তার পাখিকে এক বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের চিঠি আদানপ্রদানের মাধ্যমে ট্রাভেল পারমিটে আজ বিকেলে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।

ভুক্তভোগী কিশোরী রাবেয়া জানায়, ছোটবেলা থেকে তার শখ ছিল মডেল হওয়া। কিন্তু বাবা-মা রাজি না থাকায় সম্ভব হচ্ছিল না। এসময় প্রতিবেশী চাচি তাকে মডেল বানানোর আশ্বাসে ভারতে নিয়ে খারাপ কাজে লাগানোর চেষ্টা করে। সে রাজি না হলে মারধরও করে। পরে সুযোগ পেয়ে পালিয়ে সে পুলিশের শরণাপন্ন হয়।

এদিকে দিনমজুর পরিবারের প্রতিবন্ধী কিশোরী মুসলিমাকে বাবা-মার অজান্তে প্রতিবেশী স্বজনরা ভারতে নিয়ে বিক্রি করে দেয়। বিষয়টি তার মা জানতে পেরে পাচারকারীদের বিরুদ্ধে থানায় মামলা করে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা তিন কিশোরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিওটি তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য