,

নববর্ষে চটপটি খেতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন

news-image

অনলাইন ডেস্ক : নববর্ষ উপলক্ষ্যে বনানীতে চটপটি খেতে গিয়ে রাজধানীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে কিশোর খুন হয়েছে। এ ঘটনায় হাসান (১৬), সোহাগ (১৭) নামে দুইজন আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

মৃত আরিফ মহাখালী সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম কবির হোসেন। সে স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো বলে জানা গেছে। আহত দুজন স্থানীয় একটি কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ করতো।

নিহতের বন্ধু জীবন জানান, মহাখালী কাঁচা বাজারের সামনে আমরা কয়েক বন্ধু মিলে নববর্ষ উপলক্ষ্যে একটি দোকানে চটপটি খাচ্ছিলাম। সে সময় স্থানীয় জনি, নুরুসহ ১০-১৫ জন কিশোর ও যুবকসহ নেশা করে এসে আরিফ, হাসান ও সোহাগকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হাসান ও সোহাগ চিকিৎসাধীন রয়েছে। কেন এ ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো কিছুই বলতে পারিনি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আরিফ নামে এক কিশোর খুন হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত দুই কিশোর ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য