,

এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

news-image

অনলাইন ডেস্ক : এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক নূর আলম (৪২) শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আটক ওই যুবক বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য