,

জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান হতে না দেওয়ার ঘোষণা বিদিশার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে জাতীয় পার্টিতে আর যেন কেউ স্বঘোষিত চেয়ারম্যান হতে না পারে সেদিকে খেয়াল রাখার ঘোষণা দিয়ে জাপা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা বলেছেন, জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর জায়গা থাকবে না। আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করবো।

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে এসে শুক্রবার দুপুরে নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিদিশা বলেন, জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া যাব। দলকে সুসংগঠিত করতে সারাদেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের সাথে যোগাযোগসহ তাদের ডোর টু ডোর যাব।

বিদিশা এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি লাইফ সার্পোটে চলে গেছে। এখন যে জাতীয় পার্টি আছে সেটি এরশাদের জাতীয় পার্টি না। দলের নেতাকর্মীরা দলের প্রধানদের কবর জিয়ারত করতে যান। অন্যরা এখানে কে কি করছেন আমি জানি না। এরিকের ইচ্ছা অনুযায়ী আমরা রংপুরে এসে সাবেক রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করলাম।

এ সময় এরিক এরশাদ কেঁদে কেঁদে বলেন, আজ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রংপুরে এসেছি, বাবার কবর জিয়ারত করেছি। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে বেহেস্ত নসিব করেন। এর আগে এরশাদের কবর জিয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিদিশা ও এরিক।

এরশাদের কবর জিয়ারত শেষে দু’জনেই আবেগাল্পুত হয়ে কেঁদে ফেলেন। এ সময় এরিক তার বাবার কবরের নাম ফলক মুছে পরিস্কার করে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন। এরপর এরশাদের পল্লী নিবাসে বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তারা।

এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট রুবায়েত হাসান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েম উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য