,

রংপুরে বিদিশাকে প্রতিহত করার ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা রংপুরে এরশাদের কবর জিয়ারত করতে এসে জাতীয় পার্টি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুরের দলের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে মহানগর জাপা নেতৃবৃন্দ এরশাদের কবর জিয়ারতের পর এক আলোচনা সভায় মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আগামীতে বিদিশাকে রংপুরে আসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন।

আলোচনা সভায় তিনি বলেন, বিদিশা জাপা চেয়ারম্যানের প্রাক্তন পত্নি। জাতীয় পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। আগামীতে বিদিশা রংপুরে এলে তাকে প্রতিহত করা হবে।

জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক এইএম ইয়াসির আহমেদ বলেন, এরিকের মা হিসেবে আমরা বিদিশাকে সম্মান করতাম। তাই তাকে এরশাদের কবর জিয়ারতে বাধা দেইনি। এখন তিনি জাতীয় পার্টি সর্ম্পকে আজে বাজে কথা বলছেন। তাই আগামীতে তাকে আমরা রংপুরে ঢুকতে দিব না। এটি আলোচনা সভার সকলের সিদ্ধান্ত। রংপুরে এলে তাকে প্রতিহত করা হবে। জাপা চেয়ারম্যান এরশাদ জীবিত থাকতে দলের নেতাকর্মীদের বলে গেছেন বিদিশা যাতে জাতীয় পার্টিতে আসতে না পারে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি