,

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ সৌদি আরবের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগের কথা জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। দেশটিতে নারী যাত্রীদের সেবার জন্য ৫০ জন বিমানবালা নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। নিয়োগকৃতরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করবেন।

সৌদি গেজেট জানিয়েছে, প্রথম ধাপে নারী বিমানবালারা জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজে যোগ দেবেন।

সম্প্রতি এক ঘোষণায় সৌদি এয়ারলাইন্স জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সৌদি এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য