,

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আহমেদ রিয়াজকে উপজেলার সুজানগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কোতোয়ালি থানার সিআর মামলায় আহমেদ রিয়াজকে দুই বছরের সাজা প্রদান করেছেন আদালত।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতের একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত মামলার পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, আহমেদ রিয়াজ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলে দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য