,

শিগগিরই কি বিয়ে করবেন সালমান, কারিনার ইঙ্গিতপূর্ণ পোস্ট

news-image

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর।

সালমান খানের কাছে দেশের মানুষের যেন একটাই প্রশ্ন-‘কবে বিয়ে করবেন ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাই-প্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। রবিবার তার জন্মদিনে ফের উসকে দেওয়া হল সেই চিরাচরিত প্রশ্নটি।

তবে এবার প্রশ্ন নয়, বাক্য। তার থেকেও বড় কথা, প্রসঙ্গ তুললেন খোদ বলি পাড়ার প্রথম সারির নায়িকা। সালমানেরই এক সহ-অভিনেত্রী কারিনা কাপুর।

সালমানের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান। দুজনের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন সালমান। আশা করছি, খুব তাড়াতাড়িই বিয়ে করবে তুমি’। পাশে কয়েকটি ইমোজি।

তবে কি বলি পাড়ার কোনো গোপন কথার আভাস পাওয়া গেল, যা এখনো মেকআপ ভ্যানের বাইরে আসার কথা নয়! নাকি নিছকই মশকরা করলেন করিনা?

যেহেতু সালমানের বিয়ে নিয়ে মানুষ এত ব্যস্ত, সেই ব্যস্ততার আগুনেই আরেকটু ঘি ঢেলে দিলেন অভিনেত্রী! তবে উত্তরের জন্য একমাত্র সময়ের উপরেই ভরসা করতে হবে।

সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর