,

মালয়েশিয়ায় বিনা দোষে জেল খাটা সেই বাংলাদেশির জামিন

news-image

নিউজ ডেস্ক : কোনো অপরাধ ছাড়াই পরীক্ষার আগে প্রায় এক মাস জেল খাটা বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল গনির জামিন বহাল রেখেছেন মালয়েশিয়ান হাইকোর্ট। কাছে পাসপোর্ট না রাখায় ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

গ্রেপ্তারের পর আশরাফুল নিজের আইডিকার্ড দেখিয়ে পরিচয় দেন। পুলিশকে জানান, ভিসা নবায়নের জন্য পাসপোর্ট নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কিন্তু কে শোনে কার কথা। গ্রেপ্তার করে সোজা হাজতে পাঠানো হয় তাকে। ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করা হয়নি!

সিটি ইউনিভার্সিটি এই খবর পেয়ে সি পার্ক থানায় নিজেদের প্রতিনিধি পাঠায়। ছাত্র কল্যাণ বিভাগের কর্মকর্তা জামালুল্লাহিল আলিয়াস পাসপোর্ট জমা দেন। কিন্তু তাতেও পুলিশ সাড়া দেয়নি। বলা হয়, আরও তদন্ত করা হবে!

এভাবে দশদিন কেটে যায়। ১৩ নভেম্বর ম্যাজিস্ট্রেট কোর্টে আশরাফুলকে হাজির করা হয়। আশরাফুল শুনানির দাবি জানালে পাঠানো হয় কারাগারে।

আরও তিনদিন পর তার এক বন্ধুর কানে বিষয়টি যায়। তিনি আইনজীবী নিয়োগ করেন।

এরপর ২৫ নভেম্বর আবার তাকে আদালতে তোলা হয়। আদালত পরীক্ষার কথা শুনে ৬ হাজার রিঙ্গিতের বিনিময়ে জামিন দেন। সঙ্গে বলে দেন, প্রতি মসে একবার করে সি পার্ক থানায় হাজিরা দিতে হবে।

কিন্তু নাছোড়বান্দা পুলিশ ওই জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। সোমবার তার শুনানি হয়েছে।

জুডিশিয়াল কমিশনার নুরুলহুদা নুরাইন মোহাম্মদকে উদ্ধৃত করে মালয়েশিয়ান সাংবাদিক ভি আনবালাগান দেশ রূপান্তরকে জানিয়েছেন, হাইকোর্ট মনে করছেন বাংলাদেশি নাগরিক আশরাফুলের জামিন আদেশ ঠিক আছে।

হাইকোর্ট এদিন ডেপুটি পাবলিক প্রসিকিউটর হাইকাল ইসমাইলকে এভাবে প্রশ্ন করেন, ‘আপনি কি জানেন নিরাপত্তা বিষয়ক অপরাধের ক্ষেত্রেও ফেডারেল কোর্টের জামিন দেয়ার অনুমতি আছে? আমি এখানে ম্যাজিস্ট্রেটের আদেশে হাত দেয়ার কোনো কারণ দেখছি না।’

আশরাফুলের আইনজীবী রাজপাল সিং জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তে দেখা গেছে তার মক্কেলের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য