,

রাত পোহালেই কুয়াকাটা পৌরসভা নির্বাচন

news-image

অনলাইন ডেস্ক : রাত পোহালেই সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচন। মোট ৮ হাজার ১২২ জন ভোটার এই প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে বরিবার বিকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী আনুসাঙ্গীক সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে সাতটি করে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণের লক্ষে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিট্রেট, র‌্যাব, পুলিশ ও অনসার সদস্যরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার জন প্রতিদ্বন্দ্বী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল আজিজ মুসুল্লী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আনোয়ার হোসেন।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী নুরুল ইসলাম। কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা হলেও ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকটা পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ বলেন, এই প্রথমবারের মতো কুয়াকাটা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য