,

তীব্র শীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ

news-image

জেলার আখাউড়ায় শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছে। অন্তর্বিভাগ ও বহির্বিভাগে মিলে চিকিৎসাসেবা নিয়েছে তিন শতাধিক। স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ১৫ জন রোগী ।

ডায়রিয়া আক্রান্তদের বেশির ভাগই এক থেকে তিন বছরের শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রাজিয়া আক্তার জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৭২ ঘন্টায় ১৭জন শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভর্তি হওয়া রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলার নিলাখাদ এলাকার ইয়াছিন মিয়া (২) মা শান্তা ইসলাম, কোড্ডা গ্রামের মাহিল (৯ মাস) মা স্বর্ণালী আক্তার, পৌরশহরের শান্তিনগরের আফরোজা (১৫ মাস) মা সাজেদা বেগমসহ ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের অভিভাবকরা বলেন, গত কয়েক দিনের ঠাণ্ডায় শিশুদের পাতলা পায়খানার সাথে বমি করা শুরু করলে চিকিৎসার জন্য তারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। দু-তিন দিন ধরে এখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) ডা. শ্যামল কুমার ভৌমিক বলেন, প্রচন্ড ঠাণ্ডায় রোটা ভাইরাস দেখা দেওয়ায় শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের পানি শূন্যতা পূরণের পাশাপাশি জিংক দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা করতে হলে অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে। পরিষ্কার -পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুটানো পানি পান করাতে হবে। তাছাড়া ঠাণ্ডা ও বাসী খাবার খাওয়ানো যাবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য