,

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস

news-image

নিউজ ডেস্ক : দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চার দিনে আবহাওয়ার সাামন্য পরিবর্তন হতে পারে।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে গোপালগঞ্জে ৯ দশমিক ৮, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪, ঈশ্বরদীতে ৮ দশমিক ৭, বদলগাছীতে ৮ দশমিক ৪, দিনাজপুরে ৯ দশমিক ৫, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ১০ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯, যশোরে ৮ দশমিক ৮, কুমারখালীতে ৯ দশমিক ৪ ও বরিশালের ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য