রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষ আম্পায়ার না থাকায় হতাশ বুমরাহ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা বদলে দিয়েছে অনেক কিছুই। বদলে দিয়েছে টেস্টে আম্পায়ার নির্বাচনের প্রক্রিয়াও। টেস্টে সাধারণত নিরপেক্ষ কোনো দেশের আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করা হয়। কিন্তু করোনায় বদলে গেছে এ নিয়মটি। কোয়ারেন্টাইনসহ কিছু সমস্যা থাকায় টেস্ট ক্রিকেটে স্বাগতিক আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনার সুযোগ দিয়েছে আইসিসি। আর এটি নিয়েই এবার প্রশ্ন তুলেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

মেলবোর্ন টেস্টে একটি রানআউটের সিদ্ধান্ত অজিদের পক্ষে গেছে বলে মনে করছেন অনেকে। এই বিষয়ে বুমরাহ বলেন, “এ বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি বুঝতে পারছি যে পরিস্থিতি এখন এমন, যেটা কারও হাতে নেই। এ বিষয়গুলোতে নজর দিতে চাই না। তবে এটা হতাশাজনক যে নিরপেক্ষ আম্পায়ারদের ভ্রমণ করে ম্যাচ পরিচালনার অনুমতি নেই।”

অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৫তম ওভারের শেষ বলে এক রানের জন্য দৌড়ান ক্যামেরন গ্রিন ও টিম পেইন। স্ট্রাইকিং প্রান্তে দৌড়াচ্ছিলেন টিম পেইন, উমেশ যাদবের থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন ঋষভ পান্থ। রিপ্লে’তে দেখে নটআউটের সিদ্ধান্ত জানান পল উইলসন।

তবে রিপ্লেতে এক পাশের ক্যামেরায় মনে হচ্ছে ব্যাট দাগের ওপারে নিতে পারেননি পেইন। আবার অন্য পাশের ক্যামেরায় দেখা যাচ্ছিল যে অল্পের জন্য দাগে প্রবেশ করেছেন তিনি। তাই নটআউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার পল উইলসন।

এদিকে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন মনে করেন যে, সেখানে রানআউট ছিলেন পেইন।

সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী