,

লাশ বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

আইএসপিআর জানায়, সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারটি দিয়ে আবদুল কাদের নামে এক সিপাহির লাশ আনা হচ্ছিল। গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইলট মেজর এম হুসেন, কো পাইলট মেজর আয়াজ হুসেন, নায়েক ইনজিমাম আলম ও সিপাহী মুহাম্মদ ফারুক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য