,

শৈত্যপ্রবাহ , রাতে কিছুটা কমতে পারে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে দু’দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। ফলে রাত থেকে আবারও কমে যেতে পারে তাপমাত্রা।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘আজ রাত থেকে তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।’

কুয়াশার বিষয়ে তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে। জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা পাওয়া যাবে।’

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি