,

আজ সুন্দরবন মার্কেটে ফের উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএসসিসি

news-image

অনলাইন ডেস্ক : তৃতীয় দিনের মতো রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হয় এ উচ্ছেদ কার্যক্রম। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবীর ত্রপা।

আজকের উচ্ছেদ অভিযান শুরু হয় মার্কেটের দ্বিতীয় তলার অবৈধ দোকান ভাঙার মধ্য দিয়ে। পাশাপাশি প্রথম তলারও কিছু দোকান ভাঙা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর বেলা ১২টায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূতভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি। তবে উচ্ছেদ অভিযান শুরুর দুই ঘণ্টা পর ৩৪টি দোকান ভাঙার ব্যাপারে তিন মাসের জন্য স্থগিত আদেশ দেন হাইকোর্ট। দোকান মালিকদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। ফলে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় ডিএসসিসি।

তবে গত বুধবার চেম্বার কোর্ট এই স্থগিতাদেশ খারিজ করে দেন। পাশাপাশি নকশাবহির্ভূত দোকান ভাঙার ব্যাপারে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন আদালত। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে আবারো উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। দ্বিতীয় দিন পর্যন্ত সুন্দরবন মার্কেটের সামনের অংশ ও বেজমেন্টসহ মোট ৩৮০টি দোকান ভাঙা হয়েছে।

এদিকে, উচ্ছেদ অভিযানের শুরু থেকেই সেখানে অবৈধ দোকানের মালিকরা জড়ো হতে থাকেন। তাঁদের অভিযোগ, দোকান ভাঙার আগে তাঁদেরকে কোনো সময় দেওয়া হয়নি। স্বপন নামের এক দোকানি বলেন, ‘আমরা দোকান সরানোর জন্য তিন মাসের সময় চেয়েছিলাম। কিন্তু একদিনের নোটিশে দোকান ভাঙার কাজ শুরু করে ডিএসসিসি।’

সূত্র : কালের কণ্ঠা জসুন্দরবন মার্কেটে ফের উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএসসিসি

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি