,

টানা ৯ দিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

news-image

পঞ্চগড় প্রতিনিধি : শীতের জেলা পঞ্চগড়ে টানা ৯ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে টানা ৯ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতের কারণে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। তবে গত কয়েক দিনের মত শনিবারও সকালের পর ঝলমলে রোদ দেখা গেছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আর বিকেলের পর শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ এর মধ্যে অবস্থান করায় মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে।
শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, শীত মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সরকারিভাবে এ পর্যন্ত প্রায় ২২ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র ক্রয়ের জন্য পাঁচ উপজেলায় ছয় লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ শীতবস্ত্র ক্রয় ও বিতরণ কার্যক্রমে ব্যয় হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি