,

টানা ৮ দিন শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

news-image

নিজস্ব প্রতিবেদক : শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জনপদ পঞ্চগড়। সেখানে টানা ৮ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ফলে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে।

আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে।

তবে গত কয়েক দিনের মতো শুক্রবার সকালের পরও সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারদিকে। ঝলমলে রোদে জেলা শহরসহ সর্বত্র জনমানুষের আনাগোনা বৃদ্ধি পায়। রোদের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আর বিকেলের পর শুরু হয় শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে অবস্থান করাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের