,

‘আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সরকারি দল।’

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।

দলমত নির্বিশেষে সব অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছেন তাদের মনোনয়ন দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন।

যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দেবে তারা বিশেষ নজরদারিতে আছেন বলেও সতর্ক করেছেন তিনি।

এ সময়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর