,

হেফজোখানায় আগুন, বেঁচে গেছে শিক্ষার্থীরা, তবে অক্ষত সবগুলো কোরআন

news-image

অনলাইন ডেস্ক : রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদীস মাদরাসা লিল্লাহ বোর্ডিংয়ের হেফজোখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মাদরাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র ও অর্ধশতাধিক কোরআন শরীফ। আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ওই হেফজোখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে হেফজোখানায় থাকা কিতাব, হাদীসের বই, শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষকসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব ভস্মিভূত হয়। এছাড়া হেফজোখানার সাথে গোডাউনে থাকা চাল, ডাল, লবণ পুড়ে যায়। তবে আগুনে কোরআন শরীফের কোনো ক্ষতি হয় নাই।

এদিকে, মাদরাসার অধ্যক্ষ ইলিয়াছ মোল্লার দাবি, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা বলতে পারেন নাই।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘর ও গোডাউনে থাকা সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য