,

ডেমরায় ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

news-image

ডেমরা সংবাদদাতা : রাজধানীর ডেমরায় একটি ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে মো. দেলোয়ার হোসেন শুভ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরার রানীমহলসংলগ্ন ‘পসিবল কংক্রিট ইন্ডাস্ট্রি’ নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ ডেমরার সারুলিয়া রানীমহল এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, সকালে কারখানায় ঢালাই মিক্সার মেশিনে কাঁচামাল ওঠানোর বক্সে নতুনভাবে তার পরিবর্তন করছিলেন শুভ। এ সময় অসাবধানতাবশত পা পিছলে মিক্সার মেশিনের পাখায় (কোদাল) জড়িয়ে যান তিনি।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতাবস্থায় শুভকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শ্রমিকের দুটি পা ভেঙে যায়।

কারখানাটির সরকারি অনুমোদনের বিষয়ে ওসমান গনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সরকারি কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি।

এদিকে এ ঘটনায় কারখানার মালিক মো. ফকরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি।

তবে ওই কারখানার নতুন ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, কারখানার সরকারি অনুমোদনের বিষয়ে বা কোনো অনুমতিপত্র আছে কিনা তার জানা নেই।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য