,

সেপ ব্লাটারের বিরুদ্ধে ফিফার ফৌজদারি মামলা

news-image

অনলাইন ডেস্ক : জাদুঘর সংস্কারকাজে দুর্নীতির অভিযোগে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে ফিফার বর্তমান কমিটি। সংস্কারকাজে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলাটি করেছে ফিফা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ‘ফুটবল জাদুঘর নিমার্ণের জন্য কোম্পানি নিয়োগে সন্দেহজনক আর্থিক অনিয়ম ও অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগে জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে তার (ব্লাটারের) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

১৯৭০ সালে নির্মিত ফিফার পুরাতন অফিসটি ২০১৫ সালে জাদুঘর করার পরিকল্পনা গ্রহণ করে ফিফা। এর পাশাপাশি ৩৪টি ভবনও নির্মাণ করার কথা ছিল। যেখানে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেন ফিফার তৎকালীন সভাপতি, যা অনৈতিকভাবে ব্লাটার খরচ করেছেন বলে দাবি করেছে ফিফা। ইউরোপিয়ান বেশকিছু গণমাধ্যমে এই বিষয়ে খবরও প্রকাশ করেছিল।

ব্লাটারের বিরুদ্ধে করা এই মামলাসহ তার বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে। দুর্নীতির দায়েই ২০১৫ সালে বরখাস্ত করা হয় সেপ ব্লাটারকে।

সূত্র: স্কাই স্পোর্টস

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক