,

দেশের বেকারত্ব দূর করতে অসামান্য অবদান রেখেছেন এম এ হাসেম

news-image

অনলাইন ডেস্ক : দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি প্রয়াত এম এ হাসেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের শিল্প বিকাশে অনুকরণীয় হয়ে থাকবেন প্রয়াত এম এ হাসেম। তিনি ব্যাংক, বীমা, আবাসন, পার্টিকেল বোর্ড, আমদানি-রপ্তানি, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বিভাগের শিল্প বিকাশে দেশের সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বেকারত্ব দূর করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। পাশাপাশি দেশের হতদরিদ্র মানুষের জন্য তার মানবিক উদ্যোগগুলো অম্লান হয়ে থাকবে। এম এ হাসেমের মৃত্যুতে দেশের শিল্প উন্নয়নে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়।

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য শিল্পপতি এম এ হাসেমের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য