,

মৌলভীবাজারে ‘পটকা মাছ খেয়ে’ বউ-শাশুড়ির মৃত্যু

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা মাছের বিষক্রিয়ায় একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা বউ ও শাশুড়ি হন। বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গল থানা-পুলিশ লাশ উদ্ধার করে।

মৃতরা হলেন- সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুন্নাহার (২৯)।

নুরুন্নাহারের ছেলে নাঈম (৯) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রাতেই শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী রুমান জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় এক জেলে এই পটকা মাছ নিয়ে আসে, কেউ মাছ না রাখায় অনেক বার ঘোরাঘুরি করে আবার এই বাড়িতে এসে মাছ বিক্রি করে। এই জেলে তিন/চার দিন পরপর এসে এই এলাকায় মাছ বিক্রি করে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, গতকাল রাতে আমরা খবর পেয়েছি উত্তরভাড়াউড়া গ্রামে দুজন মানুষ ফুডপয়জনিং এ মারা গেছেন। একজন শিশু আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি। আমরা জানতে পেরেছি তারা পটকা মাছ খেয়েছে।

তিনি বলেন, মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে জানা যাবে তারা পটকা মাছের বিষক্রিয়ায় মারা গেছে, নাকি অন্য কোনো কারণে মারা গেছে। পটকা একটি বিষাক্ত মাছ। এই মাছ না খাওয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি, পুলিশ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য