,

ভারতে আটক ৯০ জেলে দেশে ফিরছেন রবিবার

news-image

অনলাইন ডেস্ক : ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে আগামী রবিবার (৫ জানুয়ারি) দেশে ফিরে আসবেন। ওই দিন ভারতের ৯৫ জেলেকেও তাদের দেশে পাঠানো হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সময়ে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে ভারতে বন্দি রয়েছেন। আর বাংলাদেশের কারাগারে আছেন ৯৫ জন ভারতীয় জেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয়দের ছয়টি ট্রলার গত অক্টোবর ও নভেম্বরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। সেগুলোয় মোট ৯৫ জন জেলে ছিলেন। আজ বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ভারতের জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে গত ৯ ডিসেম্বর ৭৮ নাবিকসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড। এরপর তাদের ওড়িশার প্যারা দ্বীপে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সেপ্টেম্বরে আটক হন আরো ১২ জন বাংলাদেশি জেলে। যখন তাদের ট্রলার ভারতের জলসীমায় ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে