রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনের খালাসের রায় স্থগিত

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারে অপহরণের পর শিশু হত্যায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।

এর আগে ৭ ডিসেম্বর আসামিদের আপিল মঞ্জুর এবং ডেথ রেফারেন্স খারিজ করে হাইকোর্ট তিন আসামিকে খালাস দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই মামলায় দুই আসামি স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়ে হৃদয়কে হত্যার পুরো বর্ণনা করেছেন। যে ফোন দিয়ে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়, সেই ফোন ও সিমকার্ড অন্য আসামি শুক্করের কাছ থেকে উদ্ধার করা হয়। হৃদয়কে স্কুল থেকে ফুঁসলিয়ে ওই তিনজনকে নিতে দেখেছেন একজন সাক্ষী।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ পৃথক তিনটি আবেদন করে, যা বুধবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. বশির উল্লাহ।

পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. বশির উল্লাহ গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় তিন আসামিকে আপাতত কনডেমড সেলে থাকতে হচ্ছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছটার বাসিন্দা নুরুল হকের ছেলে হৃদয়কে (৬) অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন পুলিশ সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শিশুর লাশ উদ্ধার করে।

ওই ঘটনায় ২০১৩ সালের ৬ জুলাই নুরুল হক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলায় ২০১৪ সালের ২০ এপ্রিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল খালেক, বাহাদুর মিয়া, আবদুস শুক্কুর ও জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় ২০১৫ সালের ৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার রায় দেন। রায়ে জসিমকে খালাস দিয়ে অন্য তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী